1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
October 3, 2026, 10:22 pm
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি বিল্লাল-সম্পাদক জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওসির নামে শেখ হাসিনার জন্মদিনের কেক: তোলপাড়, নেপথ্যে কারা খুঁজছে পুলিশ বাঞ্ছারামপুর শিক্ষা অফিসারের রুম যদি ভাঙ্গাচোরা ফ্যান পড়ে আহত হয়, ১৩৯ টা স্কুলের অবস্থা কি? প্রশ্ন সচেতন মহলের ব্রাহ্মণবাড়িয়া আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন: ফায়ার সার্ভিস ও যুবদল নেতার সাহসিকতায় বড় ক্ষয়ক্ষতি রোধ বাঞ্ছারামপুর তিতাস নদী থেকে মুকবুলের মরদেহ উদ্ধার, হাত-পা বাঁধা ছিল লোহার এঙ্গেল বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ এর বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত ঢাকার সঙ্গে যোগাযোগে নতুন দিগন্ত, বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী “সাকি” বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন, সাংবাদিকদের ঐক্যের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি বিল্লাল-সম্পাদক জুয়েল

Reporter Name
  • Update Time : Saturday, October 3, 2026
  • 13 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. বিল্লাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল রানা নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে মো. বিল্লাল হোসেন ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. কামাল হোসেন পান ২৪ ভোট। পরে মো. কামাল হোসেনকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. জুয়েল রানা ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দুই প্রার্থী মো. আবুল হোসেন ভূঁইয়া ১৬ ভোট এবং মো. দুলাল মিয়া ১১ ভোট পান। পরে মো. আবুল হোসেন ভূঁইয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।

নবগঠিত কমিটিতে মো. বিল্লাল হোসেন সভাপতি, মো. কামাল হোসেন সিনিয়র সহ-সভাপতি, মো. জুয়েল রানা সাধারণ সম্পাদক, মো. আবুল হোসেন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মূসা ভিপি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবুর রহমান মজিবসহ দলিল লেখক সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তারা দলিল লেখকদের স্বার্থ সংরক্ষণ, সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com