1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
July 3, 2026, 6:02 pm

সিজারের জন্য ভর্তি, জটিলতা কাটিয়ে স্বাভাবিক প্রসব: বাঞ্ছারামপুরে মা-নবজাতক সুস্থ

মো. মামুন
  • Update Time : Friday, July 3, 2026
  • 29 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান ডেলিভারির জন্য ভর্তি হওয়া এক প্রসূতি জটিল শারীরিক অবস্থা কাটিয়ে স্বাভাবিক প্রসবের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনেই বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।

জটিলতা সত্ত্বেও নরমাল ডেলিভারি: হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার, ২৯ জুন ২০২৬ সকালে ওই প্রসূতি সিজারিয়ান ডেলিভারির জন্য ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার ‘সিভিয়ার অলিগোহাইড্রামনিওস অর্থাৎ গর্ভে পানির পরিমাণ মারাত্মকভাবে কমে যাওয়ার জটিলতা ধরা পড়ে। তবে হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও মিডওয়াইফদের তত্ত্বাবধানে কর্তব্যরত ডাক্তাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে স্বাভাবিক প্রসবের পরামর্শ দেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় স্বাভাবিক প্রসবের মাধ্যমেই এক ফুটফুটে নবজাতকের জন্ম হয়।

মা-শিশুর সুস্থতাই অঙ্গীকার: টিএইচও: বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, “আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারির পাশাপাশি সিজারিয়ান ডেলিভারি সেবাও চালু রয়েছে। সবার জন্য এই সেবা গ্রহণের সুযোগ উন্মুক্ত।”

তিনি আরও বলেন, “মা ও শিশুর সুস্থতাই আমাদের অঙ্গীকার। আমরা চেষ্টা করি প্রতিটি মায়ের শারীরিক অবস্থা অনুযায়ী সর্বোত্তম ও নিরাপদ প্রসব পদ্ধতি নিশ্চিত করতে।” হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সফলভাবে প্রসবের পর মা ও নবজাতককে প্রয়োজনীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুজনেই সুস্থ ও ভালো আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com