1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
July 25, 2026, 9:19 pm
শিরোনামঃ
মাদকবিরোধী অভিযানে কসবায় ৩২ কেজি গাঁজাসহ চারজন আটক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ স্পিকারের দায়িত্বে কায়সার বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা বাঞ্ছারামপুর স্পিডবোটে তিন বছরের শিশুর ভাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ১ বাঞ্ছারামপুরে চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের হুমকি বাঞ্ছারামপুরে অভিযোগ বক্স স্থাপন করলেন “প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি” বাঞ্ছারামপুরে বিদেশি মদসহ মাদক কারবারি আটক প্রকৃত তথ্য উপস্থাপন ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ১১ জন নারী ছিনতাইকারী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে কসবায় ৩২ কেজি গাঁজাসহ চারজন আটক

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৩২ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই ২০২৬) ভোর ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল উপজেলার বায়েক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৮ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪২) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বায়েক গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

একই দিন সকাল সাড়ে ১১টার দিকে কসবা পৌরসভার শাহপুর এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসমাইল, মো. ইকবাল ও মো. মাহফুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ইসমাইল উপজেলার আকবপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। অপর দুইজন—মো. ইকবাল (পিতা: ধনু মিয়া) ও মো. মাহফুজ মিয়া (পিতা: নূর মোহাম্মদ)—কুইয়াপানিয়া গ্রামের বাসিন্দা। তারা সবাই কসবা উপজেলার অধিবাসী।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com