1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
August 23, 2026, 10:19 pm
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ‘ল ফর লাইফ’: আইন ও অধিকার বিষয়ে সচেতন হলো শতাধিক শিক্ষার্থী অবশেষে পারিবারিক আগ্রাসনের হাত থেকে মুক্তি পেল আদমপুর কামিল মাদ্রাসা! হারানো বিজ্ঞপ্তি বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষে আদালতের আদেশ, প্রতিপক্ষের ওপর ১৪৪ ধারার নিষেধাজ্ঞা ইয়াবা এনে দিতে বলেছিল দুই যুবক, রাজি না হওয়ায় স্কুলছাত্র ও বাবাকে পেটানোর অভিযোগ বাঞ্ছারামপুরে গোফনদী কাটা বন্ধের দাবিতে মানববন্ধন বাঞ্ছারামপুর পৌর যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে অটোচালক দম্পতির বসতভিটা দখলের চেষ্টা, ৫ লাখ টাকা চাঁদা দাবি

বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 24 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুস্তম আলী এবং বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাসু।
সভায় আরও উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার চৌধুরী, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম ও সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সেলিম শুক্কুরী, দপ্তর সম্পাদক কামাল হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুর রহমান এবং উপজেলা বিএনপির নেতা গিয়াস উদ্দিন।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, মানিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সম্পাদক ফাইজুল মেম্বার, মানিকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি দলের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় মানিকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় মানিকপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা, স্থানীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন,চেয়ারম্যান পদপ্রার্থী মো: মহিউদ্দিন, ফেরদৌস, হুমায়ুন, বাসার,আল-আমিন ও সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com