1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
September 3, 2026, 5:48 am
শিরোনামঃ
ফরদাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য, স্বামীকে নিয়ে পরিবারের প্রশ্ন বিলেতে বাঞ্ছারামপুরের নোমানের জয়: লেবারের তিনবারের কাউন্সিলরকে হারিয়ে নতুন ইতিহাস বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন মানতা সম্প্রদায়ে এন্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর সচেতনতা বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ‘ল ফর লাইফ’: আইন ও অধিকার বিষয়ে সচেতন হলো শতাধিক শিক্ষার্থী

বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 30 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদীতে এক প্রতিবন্ধী ১০ বছরের শিশুকে পেঁপে খাওয়ানোর লোভ  দেখিয়ে ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে  বৃদ্ধ মতি মিয়ার (৬৫) বিরুদ্ধে।

 

এ ঘটনায় প্রতিবন্ধী শিশুটির মা মনিরা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৯-এর ৪-এর (খ) ধারায় গতকাল মঙ্গলবার জেলা নারী ও শিশু আদালতে একটি মামলা দায়ের করেছেন।

 

মামলার আইনজীবী  অ্যাডভোকেট সাইফুল ইসলাম  জানান, প্রধান অভিযুক্ত মতি মিয়া ও তার সহযোগী হিসেবে কাশেম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

আজ বুধবার সরেজমিনে প্রতিবন্ধী শিশুটির বাড়িতে গেলে সাংবাদিকদের দেখে

মা মনিরা বেগম কান্নায় ভেঙে পড়েন।

তিনি জানান, অভিযুক্ত মতি মিয়া গত ২৩ আগষ্ট দুপুরে  তার প্রতিবন্ধী মেয়েকে পেঁপে দেওয়ার কথা বলে তাঁর বাগান বাড়িতে নিয়ে যায়। সেখানে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটির চিৎকার করলে মতি মিয়া পালিয়ে যায়।”

তিনি বলেন, স্থানীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণর কথা ছড়িয়ে দিলেও সেটি সত্যি নয়।মতি মিয়া ধর্ষনের চেষ্টা করেছে,আমরা আদালতে সে অনুযায়ী মামলা করেছি। তিনি আরো বলেন, “আমার অবুঝ  মেয়ের ওপর যে অন্যায় হয়েছে,তার সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”

 

সালিশ বৈঠক ও কালক্ষেপণের অভিযোগ

শিশুটির চাচা খোকা মিয়া জানান, “আমার ভাই প্রবাসী।আমরা অসহায় পরিবার।

ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মেম্বারদের জানানো হলে তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেন। তবে কয়েকদিন গড়িয়ে গেলেও বিচার না করে কালক্ষেপণ করা হয় এবং উল্টো ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়।পরে আদালতে মামলা করা হয়েছে। ”

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা  আকরাম হায়দার বলেন, “মতি মিয়া কর্তৃক প্রতিবন্ধী মেয়েটির ওপর ধর্ষণচেষ্টার যে ঘটনা ঘটেছে, আমরা তদন্ত সাপেক্ষে  এর দৃষ্টান্তমূলক ও কঠিন বিচার চাই।

ঘটনাটিকে পুঁজি করে কেউ যাতে কোনো ধরনের অপরাজনীতি বা নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা না করে সেটা খেয়াল রাখতে হবে।

 

রুপসদী ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস মেম্বার বলেন, অপরাধী যে-ই হোক,আমরা তাঁর কঠিনতম শাস্তি চাই।

 

আজ বুধবার বিকেলে সরেজমিনে অভিযুক্ত  মতি মিয়ার  বাড়িতে গেলে তার  স্ত্রী বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন এবং ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেন।তিনি বলেন,আমাদের ৪ প্রবাসী ছেলে ১ বিবাহিতা মেয়ে রয়েছে। আমাদের বিত্তবৈভবের কারনেই ষড়যন্ত্র চলছে।

মতি মিয়ার যোগাযোগের নম্বর চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াছিন  বলেন,

“আমি ঘটনাটি শুনেছি। কেউ এখনো থানায় অভিযোগ করেনি।আদালত  থেকে নির্দেশনামা  পেলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ”

বর্তমানে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে  এবং  ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধায় এলাকাবাসী প্রশাসনের নিকট পরিবারটির নিরাপত্তার দাবী করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com