1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
September 3, 2026, 5:42 am
শিরোনামঃ
ফরদাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য, স্বামীকে নিয়ে পরিবারের প্রশ্ন বিলেতে বাঞ্ছারামপুরের নোমানের জয়: লেবারের তিনবারের কাউন্সিলরকে হারিয়ে নতুন ইতিহাস বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন মানতা সম্প্রদায়ে এন্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর সচেতনতা বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ‘ল ফর লাইফ’: আইন ও অধিকার বিষয়ে সচেতন হলো শতাধিক শিক্ষার্থী

ফরদাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 4 Time View

 জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯ নম্বর ফরদাবাদ ইউনিয়নে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চরলহনিয়া বাজার মাঠে ফরদাবাদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান (মাসুক)।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। বক্তব্যে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান। পাশাপাশি দলের আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার এবং বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য ইকবাল হোসেন, ফরদাবাদ ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক নাছির উদ্দিন, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (সাগর), ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান (মাসুদ), স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম (পিন্টু), ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা চঞ্চল চৌধুরী এবং ফরদাবাদ ইউনিয়ন যুবদল নেতা ও সৌদি প্রবাসী আলমগীর হোসেন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তারা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে চরলহনিয়া বাজার মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com