1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
September 6, 2026, 11:01 am
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‌্যালি ও পথসভা হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন: বাঞ্ছারামপু‌রে ফুল মেহের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য, স্বামীকে নিয়ে পরিবারের প্রশ্ন বিলেতে বাঞ্ছারামপুরের নোমানের জয়: লেবারের তিনবারের কাউন্সিলরকে হারিয়ে নতুন ইতিহাস বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন মানতা সম্প্রদায়ে এন্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর সচেতনতা বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‌্যালি ও পথসভা

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2026
  • 25 Time View

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‌্যালি ও পথসভা

স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়নের ঘোষণা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশাল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ র‌্যালি ও পথসভাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গে‌ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুরে আয়োজিত র‌্যালি ও পথসভায় বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেওয়া হবে।
পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী ফরিদ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, যুবদল নেতা গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইমান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুসা হায়দার, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ছাত্রদলের এজিএস ফারুক আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃস্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‌্যালি ও পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com