1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
September 12, 2026, 4:58 am
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালকে সোলার প্যানেল উপহার দিল প্রাইভেট হাসপাতাল বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‌্যালি ও পথসভা হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন: বাঞ্ছারামপু‌রে ফুল মেহের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য, স্বামীকে নিয়ে পরিবারের প্রশ্ন বিলেতে বাঞ্ছারামপুরের নোমানের জয়: লেবারের তিনবারের কাউন্সিলরকে হারিয়ে নতুন ইতিহাস বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026
  • 8 Time View

ইয়ংস্টারের কাছে ৩-০ গোলে কিংস্টারের হার, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুরে ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দুর্গারামপুর মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে দুর্গারামপুর ইয়ংস্টার ৩-০ গোলে কিংস্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোশাররফ হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজের মধ্যে শক্তি, শৃঙ্খলা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। ফুটবল যুব সমাজকে সুস্থ ও সুন্দর পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, “মাদককে না বলি, মাদকের কালো থাবা থেকে নিজে বাঁচি এবং পরিবারকে বাঁচাই।”

তিনি আরও বলেন, একটি পরিবার ও সমাজ ধ্বংসের জন্য একটি মাদকাসক্ত সন্তানই যথেষ্ট। তাই সবাইকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোতালেব মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসেদ আলম রবিন।

খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব), বাঞ্ছারামপুর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আল মামুন।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি রকিব, ইখলাকুর রহমান তুষার, জুয়েল মাহমুদ, সাব্বির আহম্মেদ, আল আমিন ও মেহেদী হাসান শুভসহ স্থানীয় যুব সমাজের সদস্যরা। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রানা আহাম্মেদ।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুর্গারামপুর মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলের খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক।

স্থানীয়রা জানান, যুব সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সুস্থ, সচেতন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা সম্ভব বলেও মনে করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com