1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
September 13, 2026, 5:11 am
শিরোনামঃ
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন, সাংবাদিকদের ঐক্যের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালকে সোলার প্যানেল উপহার দিল প্রাইভেট হাসপাতাল বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‌্যালি ও পথসভা হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন: বাঞ্ছারামপু‌রে ফুল মেহের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য, স্বামীকে নিয়ে পরিবারের প্রশ্ন বিলেতে বাঞ্ছারামপুরের নোমানের জয়: লেবারের তিনবারের কাউন্সিলরকে হারিয়ে নতুন ইতিহাস

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন, সাংবাদিকদের ঐক্যের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

Reporter Name
  • Update Time : Saturday, September 12, 2026
  • 4 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সে‌প্টেম্বর) বাঞ্ছার‌ামপুর প্রেসক্লা‌বের নতুন ভব‌ণে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির নির্বাহী সদস‌্য এম এ খালেক পিএসসি, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি), বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে সাকি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। মানুষের কথা বলা এবং সমাজের অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাঞ্ছারামপুর প্রেসক্লাবের এই নতুন ভবন সাংবাদিকদের আরও সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ তৈরি করবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।”

বি‌শেষ অ‌তি‌থি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, “সাংবাদিকদের বিভিন্ন সংগঠন থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের সম্মিলিত জায়গা হিসেবে প্রেসক্লাব একটিই থাকা উচিত। সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকলে এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা আরও শক্তভাবে তুলে ধরা সম্ভব হবে।”

এ কে এম মুসা (ভিপি) বলেন, “সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন মাদক ব্যবসা, দুর্নীতি কিংবা কোনো ধরনের অন্যায় কাজে জড়াতে না পারে, সেদিকে প্রকৃত সাংবাদিকদের সচেতন থাকতে হবে। একই সঙ্গে মাদক, দুর্নীতি, অনিয়ম, নারী ও শিশু নির্যাতনসহ সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের ভালো কাজ ও এলাকার উন্নয়নও গণমাধ্যমে তুলে ধরতে হবে।”
সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি বলেন, “গণমাধ্যমকে জনগণের আস্থার জায়গা হিসেবে ধরে রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা যত বেশি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সমাজ তত বেশি উপকৃত হবে। বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমি আশা করি।”

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত প্রথম দিকের নির্বাচনগুলোর মধ্যে প্রেসক্লাবের নির্বাচন অন্যতম। ওই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। এ সময় প্রেসক্লাবের ভবন নির্মাণের উদ্যোগ ও প্রতিশ্রুতির কথাও স্মরণ করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকদের জন্য একটি স্থায়ী ও সুন্দর কর্মপরিবেশ তৈরির লক্ষ্যেই এই ভবন নির্মাণ করা হয়েছে। নবনির্মিত ভবনটি বাঞ্ছারামপুরের সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ ও সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী ও সহ-সভাপ‌তি মীর মোশাররফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com