1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
September 26, 2026, 9:13 pm
শিরোনামঃ
বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ এর বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত ঢাকার সঙ্গে যোগাযোগে নতুন দিগন্ত, বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী “সাকি” বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন, সাংবাদিকদের ঐক্যের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালকে সোলার প্যানেল উপহার দিল প্রাইভেট হাসপাতাল বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‌্যালি ও পথসভা হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন: বাঞ্ছারামপু‌রে ফুল মেহের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ

বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ এর বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, September 26, 2026
  • 20 Time View

বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর উদ্যোগে তিতাস নদীতে একটি বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়।  আজ শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.  সকাল ১১ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে নৌ র‌্যালিটি শুরু হয়ে শহরের ভাদুঘর বাজার ঘাট পর্যন্ত গিয়ে পুনরায় আনন্দ বাজার ঘাটে এসে শেষ হয়। বর্ণাঢ্য এই নৌ র‌্যালিটি উদ্বোধন করেন প্রধান অতিথি  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি ও সভাপতি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক (ভিপি জহির), সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন – নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই আমাদের উচিত জনগনকে সাথে নিয়ে নদীর দখল-দূষণ দূর করা। সারা দেশে নদী ও পরিবেশ সুরক্ষায় সরকারও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরো বলেন,  নদী সুরক্ষায়  তরী বাংলাদেশ এর এই সামাজিক আন্দোলনে সবসময়ই পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আইনগত বাঁধা কাটিয়ে নদীর সকল অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেয়া হবে।

তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ বলেন, সারা দেশে নদী দখল-দূষণ রোধ করে পিলার স্থাপন করে নদীর সীমানা নির্ধারণ করতে হবে। আজকের এই নৌ র‌্যালির মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি পুরো দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে দিয়ে দেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার।

বর্ণাঢ্য এই নৌ র‌্যালীতে তরী বাংলাদেশ এর বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।  উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য যে, প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্বব্যাপী বিশ্ব নদী দিবস পালিত হয়।  এবারের দিবস প্রতিপাদ্য হলো “No Forests, No Rivers, No Water, No Life” (বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com