1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
September 29, 2026, 10:48 pm
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওসির নামে শেখ হাসিনার জন্মদিনের কেক: তোলপাড়, নেপথ্যে কারা খুঁজছে পুলিশ বাঞ্ছারামপুর শিক্ষা অফিসারের রুম যদি ভাঙ্গাচোরা ফ্যান পড়ে আহত হয়, ১৩৯ টা স্কুলের অবস্থা কি? প্রশ্ন সচেতন মহলের ব্রাহ্মণবাড়িয়া আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন: ফায়ার সার্ভিস ও যুবদল নেতার সাহসিকতায় বড় ক্ষয়ক্ষতি রোধ বাঞ্ছারামপুর তিতাস নদী থেকে মুকবুলের মরদেহ উদ্ধার, হাত-পা বাঁধা ছিল লোহার এঙ্গেল বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ এর বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত ঢাকার সঙ্গে যোগাযোগে নতুন দিগন্ত, বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী “সাকি” বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন, সাংবাদিকদের ঐক্যের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালকে সোলার প্যানেল উপহার দিল প্রাইভেট হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওসির নামে শেখ হাসিনার জন্মদিনের কেক: তোলপাড়, নেপথ্যে কারা খুঁজছে পুলিশ

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2026
  • 19 Time View

পুলিশকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতেই এমন অপচেষ্টা দাবি থানা কর্তৃপক্ষের; ডেলিভারিম্যান ও নেপথ্যের হোতাদের শনাক্তে তদন্ত শুরু।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও জন্মদিনের শুভেচ্ছাবার্তা সম্বলিত একটি কেক রেখে যাওয়ার ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনকে বিব্রত ও বিতর্কিত করার উদ্দেশ্যেই কোনো একটি মহল পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে একটি মিষ্টির দোকানের প্যাকেট নিয়ে এক অজ্ঞাত ডেলিভারিম্যান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রবেশ করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান, থানার ওসির জন্য এই পার্সেলটি পাঠানো হয়েছে। এরপর তিনি প্যাকেটটি ডিউটি অফিসারের কক্ষের সামনে রেখে দ্রুত থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।

পরবর্তীতে প্যাকেটটি খুলে দেখা যায়, ভেতরে থাকা কেকের ওপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং জন্মদিনের শুভেচ্ছাবার্তা লেখা রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশের নজরে এলে সেখানে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং মুহূর্তেই ঘটনাটি জানাজানি হয়ে তোলপাড় শুরু হয়।

ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, থানা বা পুলিশের কোনো কর্মকর্তার পক্ষ থেকে এমন কোনো কেক অর্ডার করার প্রশ্নই আসে না। পুলিশ প্রশাসনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও রাজনৈতিকভাবে বিতর্কিত করতেই কোনো কুচক্রী মহল দূরভিসন্ধিমূলকভাবে এই কাজ করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পুলিশ জানায়, কেকটি তাৎক্ষণিকভাবে জব্দ করে থানায় সংরক্ষণ করা হয়েছে। কে বা কারা কোন দোকান থেকে এই কেকটি তৈরি করিয়েছে এবং কেকের অর্ডারের পেছনে কারা জড়িত ছিল, তা শনাক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশের একাধিক দল। থানার প্রবেশপথ ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ডেলিভারিম্যান ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com