1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
July 6, 2026, 4:55 pm
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে অত্যাধুনিক প্রিন্টিং সেবা নিয়ে ‘স্মার্ট ডিজিটাল সাইন’-এর আনুষ্ঠানিক যাত্রা বাঞ্ছারামপুরে মৎস্যচাষীদের মাঝে আধুনিক প্রযুক্তির উপকরণ বিতরণ হাওরাঞ্চলের আঁধার পেরিয়ে জবিয়ান শরীফ উদ্দিনের বিসিএস জয় সুজন অমর সুজন প্রতীক সুজন প্রেরণা ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট প্রকল্পের উদ্বোধনী সিজারের জন্য ভর্তি, জটিলতা কাটিয়ে স্বাভাবিক প্রসব: বাঞ্ছারামপুরে মা-নবজাতক সুস্থ “পঞ্চম শ্রেণির ছাত্রী রশ্নি আক্তার আর নেই” বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি উপজেলা ভূমি অফিসের নাম ভাঙিয়ে প্রতারণা বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বাঞ্ছারামপুরে অত্যাধুনিক প্রিন্টিং সেবা নিয়ে ‘স্মার্ট ডিজিটাল সাইন’-এর আনুষ্ঠানিক যাত্রা

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 49 Time View

অনলাইন ডেস্ক: নান্দনিক ডিজাইন আর অত্যাধুনিক প্রযুক্তির প্রিন্টিং সেবা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেস্মার্ট ডিজিটাল সাইননামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি উপজেলা পরিষদ সংলগ্ন জনতা ব্যাংকের নিচে মিলাদ দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সব ধরনের আধুনিক ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির যৌথ পরিচালনায় রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার প্রিন্টিং জগতের অত্যন্ত সুপরিচিত অভিজ্ঞ মুখ মো. মেহেদী হাসান এবং শামিম আহম্মেদ। অভিজ্ঞ দক্ষ কারিগর দ্বারা অভিনব সব ডিজাইনের কাজ উপহার দিতে তারা বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালকবৃন্দ জানান, নিজেদের উজার করে দেওয়ার বাসনা নিয়ে দূর থেকে বহুদূরের এক দীর্ঘ পথচলার বার্তা নিয়ে তারা মাঠে নেমেছেন। নতুন এই পথচলায় তারা উপজেলার সর্বস্তরের মানুষের সমর্থন, আস্থা ভালোবাসা কামনা করেন।

পাওয়া যাবে যেসব সেবা:
প্রতিষ্ঠানটি থেকে গ্রাহকরা অত্যন্ত স্বল্প খরচে ব্যানার, সাইনবোর্ড, স্টিকার, ক্রেস্ট, টিশার্ট মগ প্রিন্টিংয়ের কাজ করাতে পারবেন। এছাড়া প্রফেশনাল মানের আইডি কার্ড, ক্যাশ মেমো কিংবা নেমপ্লেট তৈরির সুবিধাও থাকছে এখানে। উদ্যোক্তারা জানান, এসব কাজের জন্য এই উপজেলার বাসিন্দাদের আর কষ্ট করে রাজধানীতে ছুটে যেতে হবে না। আধুনিক প্রযুক্তির কল্যাণে অর্ডার করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাহকদের হাতে সব কাজের নিখুঁত ডেলিভারি পৌঁছে দেওয়া সম্ভব হবে।
‎”
সব কিছুতেই থাকবে আধুনিকতার ছোঁয়া। কাজের ধরন ভেদে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ মূল্যছাড়। সবার আস্থা আর বিশ্বাস নিয়ে মান বজায় রেখে উপজেলার শ্রেষ্ঠত্ব ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।” — মো. মেহেদী হাসান শামিম আহম্মেদ (পরিচালক, স্মার্ট ডিজিটাল সাইন)
এদিকে বাঞ্ছারামপুরে এমন একটি আধুনিক প্রতিষ্ঠানের আত্মপ্রকাশে স্থানীয় গ্রাহকদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আগে কাজের মানের ক্ষেত্রে বাঞ্ছারামপুরে এসে অনেক সময় হতাশ হতে হতো; ভালো মানের কাজের জন্য ঢাকা বা অন্য বড় শহরে ছুটতে হতো। তবেস্মার্ট ডিজিটাল সাইনসেই আস্থার সংকট দূর করে কাজের মানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করবে বলেই তাদের বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com