1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
July 6, 2026, 4:57 pm
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে অত্যাধুনিক প্রিন্টিং সেবা নিয়ে ‘স্মার্ট ডিজিটাল সাইন’-এর আনুষ্ঠানিক যাত্রা বাঞ্ছারামপুরে মৎস্যচাষীদের মাঝে আধুনিক প্রযুক্তির উপকরণ বিতরণ হাওরাঞ্চলের আঁধার পেরিয়ে জবিয়ান শরীফ উদ্দিনের বিসিএস জয় সুজন অমর সুজন প্রতীক সুজন প্রেরণা ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট প্রকল্পের উদ্বোধনী সিজারের জন্য ভর্তি, জটিলতা কাটিয়ে স্বাভাবিক প্রসব: বাঞ্ছারামপুরে মা-নবজাতক সুস্থ “পঞ্চম শ্রেণির ছাত্রী রশ্নি আক্তার আর নেই” বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি উপজেলা ভূমি অফিসের নাম ভাঙিয়ে প্রতারণা বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বাঞ্ছারামপুরে মৎস্যচাষীদের মাঝে আধুনিক প্রযুক্তির উপকরণ বিতরণ

মো. রাসেল
  • Update Time : Monday, July 6, 2026
  • 7 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পাইলট প্রকল্পের প্রদর্শনী চাষীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। ‎ উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ‎গ্রামীণ পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়। প্রাথমিকভাবে উপজেলার ৫টি ইউনিয়ন যথাক্রমে বাঞ্ছারামপুর সদর, পাহাড়িয়াকান্দি, মানিকপুর,তেজখালী এবং আইয়ুবপুর ইউনিয়নের ৫জন মৎস্য চাষীরদের কাছে এই উপকরণ হস্তান্তর করা হয়। ‎উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আক্কাস আলী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহ জালাল,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খাদিজা আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকারসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নের্তৃবর্গ। ‎ ‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মৎস্য খাতের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে সচল করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ‎ ‎প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী চাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ হিসেবে উন্নত মানের মাছের খাবার, মাছের পোনা, খৈল, চুন ও সার বিতরণ করা হয়। এছাড়াও পুকুর পাড়ে সমন্বিত সবজি চাষের জন্য লালশাক, মিষ্টিকুমড়া ও পুঁইশাকের বীজ এবং পেঁপে ও চায়না লেবুর চারা বিনামূল্যে বিতরণ করা হয়। উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com