
জনগণের অভিযোগ ও পরামর্শ সরাসরি নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকের সামনে অভিযোগ বক্স স্থাপন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অভিযোগ বক্স উদ্বোধন করা হয়। কেন এই উদ্যোগ? উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক ও যুব ফেডারেশনের আহ্বায়ক মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, “জনগণের অভিযোগ, মতামত ও সমস্যাগুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার লক্ষ্যেই এই উদ্যোগ। এই অভিযোগ বক্সের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই তাদের অভিযোগ ও পরামর্শ জমা দিতে পারবেন। যা সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রুপ ক্যাপ্টেন অব. খালিদ হোসেন।
বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মো. শামীম শিবলী বলেন, “বাঞ্ছারামপুর উপজেলার সকল মানুষ অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে যে কেউ অভিযোগ ও পরামর্শ বাক্সে জমা দিতে পারবেন।
পর্যায়ক্রমে আমরা এই অভিযোগ বাক্স জনগনের গোড় দোয়ারে পৌঁছে দিব, বাঞ্ছারামপুর মডেল থানা ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার ১৩ টি ইউনিয়ন কমপ্লেক্স ভবন ও পৌর ভবনে স্থাপন করবো ।
তিনি আরও বলেন, “মাননীয় সাংসদ ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় ৭ দিনের মধ্যে অভিযোগগুলোর প্রতিকারের ব্যবস্থা করবেন। এছাড়া অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, এই অভিযোগ বক্সের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ হয়রানি ছাড়াই দ্রুত সেবা পাবেন এবং প্রশাসন আরও জবাবদিহিমূলক হবে।
Leave a Reply