1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
August 11, 2026, 9:56 am
শিরোনামঃ
বাঞ্ছারামপুর পৌর যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে অটোচালক দম্পতির বসতভিটা দখলের চেষ্টা, ৫ লাখ টাকা চাঁদা দাবি গাইবান্ধা টিটিসিতে ৩ দিনের পিডি প্রশিক্ষণে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ উঠেছে কম্পিউটার অপারেটর জয়ন্ত রায়ের বিরুদ্ধে বাঞ্ছারামপুরে পুলিশের ওপর হামলা, আহত ৪ পুলিশ সদস্য সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম মাদকবিরোধী অভিযানে কসবায় ৩২ কেজি গাঁজাসহ চারজন আটক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ স্পিকারের দায়িত্বে কায়সার বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা বাঞ্ছারামপুর স্পিডবোটে তিন বছরের শিশুর ভাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ১

বাঞ্ছারামপুর পৌর যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 14 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ঈমান আলীর বিরুদ্ধে ২ লাখ ৪০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ ও অপপ্রচারের প্রতিকার চেয়ে সোমবার (১০ আগস্ট) দুপুরে কলেজ রোডে নিজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন অরণ্য ডিজিটাল এগ্রো অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল হোসেন মুকুল।

 

সংবাদ সম্মেলনে জামাল হোসেন দাবি করেন, গত ৫ আগস্টের পর ভয়ভীতি দেখিয়ে চার দফায় তার কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা নেওয়া হয়। পরে আরও টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এরপর তার প্রতিষ্ঠান নিয়ে ফেসবুক লাইভে বিভিন্ন অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

 

এ ঘটনায় একই দিন বাঞ্ছারামপুর মডেল থানায় ঈমান আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জামাল হোসেন। অভিযোগটির এসডিআর নম্বর ১৪৪২।

 

অভিযোগ অস্বীকার করে ঈমান আলী বলেন, জামাল হোসেন একজন প্রতারক এবং তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বরগুনায় ‘মোনামী আল বাংলাদেশ’ নামে প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে প্রতারণার অভিযোগও তিনি করেন।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ জানান, ঈমান আলীর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তারা অবগত এবং কেন্দ্রীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

 

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) আবু সাইদ বলেন, ঈমান আলীর বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি অরণ্য ডিজিটালের জামাল হোসেনের বিষয়েও ঈমান আলীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

 

সংবাদ সম্মেলনে জামাল হোসেন দাবি করেন, বরগুনার ‘মোনামী’ অধ্যায় সুষ্ঠভাবে শেষ হয়েছে এবং গত ছয় বছর ধরে বাঞ্ছারামপুরে অরণ্য ডিজিটাল এগ্রো অ্যান্ড ডেভেলপার্সের মাধ্যমে কৃষিভিত্তিক উন্নয়ন প্রকল্প, ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রকল্প পরিচালনা করে আসছেন। সংবাদ সম্মেলনে কৃষক দলের আহ্বায়ক কাবিল হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com