1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
September 4, 2026, 4:49 am
শিরোনামঃ
হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন: বাঞ্ছারামপু‌রে ফুল মেহের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য, স্বামীকে নিয়ে পরিবারের প্রশ্ন বিলেতে বাঞ্ছারামপুরের নোমানের জয়: লেবারের তিনবারের কাউন্সিলরকে হারিয়ে নতুন ইতিহাস বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন মানতা সম্প্রদায়ে এন্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর সচেতনতা বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা

হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন: বাঞ্ছারামপু‌রে ফুল মেহের হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 8 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের ফুল মেহের (৮০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ সে‌প্টেম্বর) বি‌কেল দুলারামপুর গ্রামে আয়োজিত এ মানববন্ধনে ফুল মেহেরের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২ জুলাই ফুল মেহেরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের পুরো রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
পরিবারের দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তিন দফা তদন্ত হয়েছে। প্রথম দফার তদন্তে একজনকে গ্রেপ্তার করা হলেও পরে কী কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তা তারা জানেন না।
পরবর্তী তদন্তে তদন্তকারী কর্মকর্তা অজয় কৃষ্ণ পাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার কথা জানিয়েছেন বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। এমনকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও হত্যাকারী শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন বলে দাবি তাদের।

এ অবস্থায় পরিবারের প্রশ্ন যদি হত্যাকারী শনাক্ত হয়ে থাকে, তাহলে তাদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন?
মানববন্ধন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানানো হয়।
একই সঙ্গে বক্তারা বলেন, তারা কোনো নিরীহ মানুষকে হয়রানি চান না। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদেরই আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিতে হবে।

পরিবারের সদস্যরা বলেন, দুলারামপুর গ্রামে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আগে কখনো ঘটেনি। তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।
মানববন্ধন থেকে ফুল মেহের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন, প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন, ফুল মেহের হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো আসামি শনাক্ত করা হয়নি। হত্যার রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তে যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com