1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
August 18, 2026, 10:43 pm
শিরোনামঃ
সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ‘ল ফর লাইফ’: আইন ও অধিকার বিষয়ে সচেতন হলো শতাধিক শিক্ষার্থী অবশেষে পারিবারিক আগ্রাসনের হাত থেকে মুক্তি পেল আদমপুর কামিল মাদ্রাসা! হারানো বিজ্ঞপ্তি বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষে আদালতের আদেশ, প্রতিপক্ষের ওপর ১৪৪ ধারার নিষেধাজ্ঞা ইয়াবা এনে দিতে বলেছিল দুই যুবক, রাজি না হওয়ায় স্কুলছাত্র ও বাবাকে পেটানোর অভিযোগ বাঞ্ছারামপুরে গোফনদী কাটা বন্ধের দাবিতে মানববন্ধন বাঞ্ছারামপুর পৌর যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে অটোচালক দম্পতির বসতভিটা দখলের চেষ্টা, ৫ লাখ টাকা চাঁদা দাবি গাইবান্ধা টিটিসিতে ৩ দিনের পিডি প্রশিক্ষণে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ উঠেছে কম্পিউটার অপারেটর জয়ন্ত রায়ের বিরুদ্ধে বাঞ্ছারামপুরে পুলিশের ওপর হামলা, আহত ৪ পুলিশ সদস্য

অবশেষে পারিবারিক আগ্রাসনের হাত থেকে মুক্তি পেল আদমপুর কামিল মাদ্রাসা!

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 27 Time View

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার ঐতিহ্যবাহী আদমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসায় গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তন করা হয়েছে। সাবেক সভাপতি আবু সালেহ মোহাম্মাদ মহিউদ্দিনকে পরিবর্তন করে তার স্থলে আইনজীবী সৈয়দ মো. আবু জাফর (রেজবী)কে অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, আবু সালেহ মোহাম্মাদ মহিউদ্দিনকে পরিবর্তন করে সৈয়দ মো. আবু জাফরকে মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

একই পরিবারের একাধিক সদস্য, উঠেছে পারিবারিক প্রভাবের অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুলাই আদমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার তিন বছর মেয়াদি গভর্নিং বডি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ২০২৫ সালের ১৬ মে থেকে ২০২৮ সালের ১৫ মে পর্যন্ত। তখন সভাপতি হিসেবে মনোনীত হন আবু সালেহ মোহাম্মাদ মহিউদ্দিন

ওই কমিটির তালিকায় শিক্ষক প্রতিনিধি হিসেবে তাহমিনা বেগমের নামও রয়েছে। মো. নেসার উদ্দিন সাবেক সাভাপতির আপন ছোট ভাই তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার গুরুত্বপূর্ণ কয়েকটি পদে একই পরিবারের একাধিক সদস্যের উপস্থিতির কারণে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির পরিচালনায় একটি নির্দিষ্ট পরিবারের প্রভাব ও কর্তৃত্ব তৈরি হয়েছিল।

অভিযোগকারীদের আরও দাবি, পরিবারটির একাধিক সদস্য জামায়াতে ইসলামীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এ কারণে মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমেও তাদের রাজনৈতিক ও পারিবারিক প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে।

তাদের ভাষ্য, মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম, নিয়োগসহ বিভিন্ন বিষয়ে পারিবারিক প্রভাব বিদ্যমান ছিল। নিয়োগ বাণিজ্য ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তারা তুলেছেন। এমনকি পরিবারের বাইরে অন্যদের মাদ্রাসার গুরুত্বপূর্ণ কার্যক্রমে সুযোগ দেওয়া হতো না বলেও অভিযোগ রয়েছে।

আগের কমিটিতে কারা ছিলেন?

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের নথি অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি ছিলেন আবু সালেহ মোহাম্মাদ মহিউদ্দিন। শিক্ষক প্রতিনিধি হিসেবে ছিলেন তাহমিনা বেগম। মাদ্রাসার সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মো. নেসার উদ্দিন

অভিযোগকারীদের দাবি, সভাপতি, অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির মধ্যে পারিবারিক সম্পর্ক থাকায় মাদ্রাসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে একই পরিবারের প্রভাব তৈরি হয়েছিল।

নতুন সভাপতি সৈয়দ মো. আবু জাফর (রেজবী)

নতুন সভাপতি সৈয়দ মো. আবু জাফর (রেজবী) ঢাকার আদালত অঙ্গনের একজন আইনজীবী। তিনি বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সাউথইস্ট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিঃ পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

তার নতুন সভাপতি হিসেবে মনোনয়নের পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও আইনজীবী অঙ্গনের অনেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নথিতে আর্থিক অনিয়মের বিষয়ে সতর্কতা

২০২৫ সালে গভর্নিং বডি গঠনের সময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আদেশে উল্লেখ করা হয়েছিল, গভর্নিং বডির অদক্ষতা, আর্থিক অনিয়ম অব্যবস্থাপনার কারণে মাদ্রাসার শৃঙ্খলা বজায় রাখা বা সুষ্ঠুভাবে পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গভর্নিং বডি বাতিল করতে পারবে।

তবে ১৬ আগস্টের নতুন আদেশে সাবেক সভাপতি পরিবর্তনের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। আদেশে শুধু তাকে পরিবর্তন করে সৈয়দ মো. আবু জাফর (রেজবী) কে অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি হিসেবে মনোনয়নের কথা বলা হয়েছে।

এখন স্থানীয়দের প্রত্যাশা

সভাপতি পরিবর্তনের মধ্য দিয়ে আদমপুরা ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের পারিবারিক প্রভাব, রাজনৈতিক সম্পৃক্ততা ও বিভিন্ন অভিযোগের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বে মাদ্রাসাটি আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশে পরিচালিত হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

এখন দেখার বিষয়, নতুন সভাপতির নেতৃত্বে আদমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কতটা পারিবারিক রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা সুশাসন নিশ্চিত করতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com