1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
October 4, 2026, 9:59 pm
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি বিল্লাল-সম্পাদক জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওসির নামে শেখ হাসিনার জন্মদিনের কেক: তোলপাড়, নেপথ্যে কারা খুঁজছে পুলিশ বাঞ্ছারামপুর শিক্ষা অফিসারের রুম যদি ভাঙ্গাচোরা ফ্যান পড়ে আহত হয়, ১৩৯ টা স্কুলের অবস্থা কি? প্রশ্ন সচেতন মহলের ব্রাহ্মণবাড়িয়া আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন: ফায়ার সার্ভিস ও যুবদল নেতার সাহসিকতায় বড় ক্ষয়ক্ষতি রোধ বাঞ্ছারামপুর তিতাস নদী থেকে মুকবুলের মরদেহ উদ্ধার, হাত-পা বাঁধা ছিল লোহার এঙ্গেল বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ এর বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত ঢাকার সঙ্গে যোগাযোগে নতুন দিগন্ত, বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী “সাকি” বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন, সাংবাদিকদের ঐক্যের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা

মো. মামুন
  • Update Time : Thursday, August 20, 2026
  • 178 Time View

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাঞ্ছারামপুরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সোহেল তানভীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সাহিত্য সম্পাদক সাইদূর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমিনুন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জকসুর জিএস ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল আলীম আরিফ ও রফিকুজ্জামান রুমন (মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার সাবেক এমপি প্রার্থী মো. মহসিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর দেওয়ান মো. নকিবুল হুদা, শামিম নূর ইসলাম, আলাউদ্দিন সাদী, মুফতি কামাল ভূইয়া, মাসুদুর রহমানসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে এগিয়ে আসার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com