1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
August 30, 2026, 5:00 am
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন মানতা সম্প্রদায়ে এন্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর সচেতনতা বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ‘ল ফর লাইফ’: আইন ও অধিকার বিষয়ে সচেতন হলো শতাধিক শিক্ষার্থী অবশেষে পারিবারিক আগ্রাসনের হাত থেকে মুক্তি পেল আদমপুর কামিল মাদ্রাসা! হারানো বিজ্ঞপ্তি বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষে আদালতের আদেশ, প্রতিপক্ষের ওপর ১৪৪ ধারার নিষেধাজ্ঞা ইয়াবা এনে দিতে বলেছিল দুই যুবক, রাজি না হওয়ায় স্কুলছাত্র ও বাবাকে পেটানোর অভিযোগ বাঞ্ছারামপুরে গোফনদী কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 18 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকার ফায়ার সার্ভিস মাঠে নেক্সোরা ট্রেডিং করপোরেশনের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়।

ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন, ‘দীর্ঘদিন ধরে বাঞ্ছারামপুরবাসী সুস্থ বিনোদন থেকে বঞ্চিত ছিল।মাসব্যাপী এই মেলার মাধ্যমে সেই অভাব কিছুটা হলেও পূরণ হবে। কুটির শিল্পের বিকাশে মেলার প্রয়োজনীয়তা অপরিসীম।’

 

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মেলা আয়োজকরা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা শতাধিক স্টল নিয়ে মেলায় অংশ নিয়েছেন।মেলায় চারটি প্যাভিলিয়ন ও বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। গৃহস্থালি পণ্য, শিশুদের খেলনা ও বিভিন্ন সামগ্রীর পাশাপাশি খাবারের দোকান রয়েছে। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে।

 

আয়োজক কমিটির প্রধান হাবিবুর রহমান জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং সপ্তাহে এক দিন ছুটির দিনে স্কুলশিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ ও রাইড উপভোগ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com