1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
November 16, 2026, 12:32 am
শিরোনামঃ
বাঞ্ছারামপুর দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিতর্ক বাঞ্ছারামপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি বিল্লাল-সম্পাদক জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওসির নামে শেখ হাসিনার জন্মদিনের কেক: তোলপাড়, নেপথ্যে কারা খুঁজছে পুলিশ বাঞ্ছারামপুর শিক্ষা অফিসারের রুম যদি ভাঙ্গাচোরা ফ্যান পড়ে আহত হয়, ১৩৯ টা স্কুলের অবস্থা কি? প্রশ্ন সচেতন মহলের ব্রাহ্মণবাড়িয়া আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন: ফায়ার সার্ভিস ও যুবদল নেতার সাহসিকতায় বড় ক্ষয়ক্ষতি রোধ বাঞ্ছারামপুর তিতাস নদী থেকে মুকবুলের মরদেহ উদ্ধার, হাত-পা বাঁধা ছিল লোহার এঙ্গেল বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ এর বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত ঢাকার সঙ্গে যোগাযোগে নতুন দিগন্ত, বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী “সাকি” বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন, সাংবাদিকদের ঐক্যের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

বাঞ্ছারামপুরে অত্যাধুনিক প্রিন্টিং সেবা নিয়ে ‘স্মার্ট ডিজিটাল সাইন’-এর আনুষ্ঠানিক যাত্রা

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 438 Time View

অনলাইন ডেস্ক: নান্দনিক ডিজাইন আর অত্যাধুনিক প্রযুক্তির প্রিন্টিং সেবা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘স্মার্ট ডিজিটাল সাইন’ নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি উপজেলা পরিষদ সংলগ্ন জনতা ব্যাংকের নিচে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

‎সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সব ধরনের আধুনিক ও ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎প্রতিষ্ঠানটির যৌথ পরিচালনায় রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার প্রিন্টিং জগতের অত্যন্ত সুপরিচিত ও অভিজ্ঞ মুখ মো. মেহেদী হাসান এবং শামিম আহম্মেদ। অভিজ্ঞ ও দক্ষ কারিগর দ্বারা অভিনব সব ডিজাইনের কাজ উপহার দিতে তারা বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালকবৃন্দ জানান, নিজেদের উজার করে দেওয়ার বাসনা নিয়ে দূর থেকে বহুদূরের এক দীর্ঘ পথচলার বার্তা নিয়ে তারা মাঠে নেমেছেন। নতুন এই পথচলায় তারা উপজেলার সর্বস্তরের মানুষের সমর্থন, আস্থা ও ভালোবাসা কামনা করেন।

‎পাওয়া যাবে যেসব সেবা:
‎
প্রতিষ্ঠানটি থেকে গ্রাহকরা অত্যন্ত স্বল্প খরচে ব্যানার, সাইনবোর্ড, স্টিকার, ক্রেস্ট, টি–শার্ট ও মগ প্রিন্টিংয়ের কাজ করাতে পারবেন। এছাড়া প্রফেশনাল মানের আইডি কার্ড, ক্যাশ মেমো কিংবা নেমপ্লেট তৈরির সুবিধাও থাকছে এখানে। উদ্যোক্তারা জানান, এসব কাজের জন্য এই উপজেলার বাসিন্দাদের আর কষ্ট করে রাজধানীতে ছুটে যেতে হবে না। আধুনিক প্রযুক্তির কল্যাণে অর্ডার করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাহকদের হাতে সব কাজের নিখুঁত ডেলিভারি পৌঁছে দেওয়া সম্ভব হবে।
‎”
সব কিছুতেই থাকবে আধুনিকতার ছোঁয়া। কাজের ধরন ভেদে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ মূল্যছাড়। সবার আস্থা আর বিশ্বাস নিয়ে মান বজায় রেখে উপজেলার শ্রেষ্ঠত্ব ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।” — মো. মেহেদী হাসান ও শামিম আহম্মেদ (পরিচালক, স্মার্ট ডিজিটাল সাইন)
এদিকে বাঞ্ছারামপুরে এমন একটি আধুনিক প্রতিষ্ঠানের আত্মপ্রকাশে স্থানীয় গ্রাহকদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আগে কাজের মানের ক্ষেত্রে বাঞ্ছারামপুরে এসে অনেক সময় হতাশ হতে হতো; ভালো মানের কাজের জন্য ঢাকা বা অন্য বড় শহরে ছুটতে হতো। তবে ‘স্মার্ট ডিজিটাল সাইন’ সেই আস্থার সংকট দূর করে কাজের মানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করবে বলেই তাদের বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com