1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
August 27, 2026, 4:51 am
শিরোনামঃ
মানতা সম্প্রদায়ে এন্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর সচেতনতা বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ‘ল ফর লাইফ’: আইন ও অধিকার বিষয়ে সচেতন হলো শতাধিক শিক্ষার্থী অবশেষে পারিবারিক আগ্রাসনের হাত থেকে মুক্তি পেল আদমপুর কামিল মাদ্রাসা! হারানো বিজ্ঞপ্তি বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষে আদালতের আদেশ, প্রতিপক্ষের ওপর ১৪৪ ধারার নিষেধাজ্ঞা ইয়াবা এনে দিতে বলেছিল দুই যুবক, রাজি না হওয়ায় স্কুলছাত্র ও বাবাকে পেটানোর অভিযোগ বাঞ্ছারামপুরে গোফনদী কাটা বন্ধের দাবিতে মানববন্ধন বাঞ্ছারামপুর পৌর যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকৃত তথ্য উপস্থাপন ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 335 Time View

বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শহীদুল্লাহ নামের এক নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক ও ডিপ্লোমা অপ্টোমেট্রিস্ট। আজ রবিবার (১২ জুলাই) উপজেলা সদরের বাঞ্ছারামপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান তুলে ধরেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল্লাহ জানান, গত ৭ জুলাই মঙ্গলবার উপজেলা সদরে বাঞ্ছারামপুর সরকারি কলেজের সামনে অবস্থিত তার প্রতিষ্ঠান ‘হাজী মোকলেসুর রহমান আই কেয়ার’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। ওই অভিযানে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে মোঃ শহীদুল্লাহ বলেন, তাঁর সকল শিক্ষাগত সনদ, নিবন্ধন সনদ (Registration Certificate) এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি সম্পূর্ণ বৈধ ও আইনসম্মত।

তিনি আরও জানান, নিয়ম বহির্ভূতভাবে ওষুধ প্রেসক্রাইব (লেখা) করার অভিযোগে তাঁকে জরিমানা করা হয়েছে। তিনি এ বিষয়ে নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়া তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে তদন্ত করার আহ্বান জানান এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে জনসম্মুখে তুলে ধরার দাবি জানান। একই সঙ্গে বিভ্রান্তিকর ও অসত্য প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com