1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
July 11, 2026, 5:40 pm
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ১১ জন নারী ছিনতাইকারী গ্রেপ্তার কৃষি অফিসের সহযোগিতায় কচু চাষে সফল “মফিজ মিয়া” বাঞ্ছারামপুরে এলপিজির মূল্য নিয়ে সিন্ডিকেট-ইউএনওর কাছে লিখিত অভিযোগের পর ফরদাবাদে মানববন্ধন বাঞ্ছারামপুরে অত্যাধুনিক প্রিন্টিং সেবা নিয়ে ‘স্মার্ট ডিজিটাল সাইন’-এর আনুষ্ঠানিক যাত্রা বাঞ্ছারামপুরে মৎস্যচাষীদের মাঝে আধুনিক প্রযুক্তির উপকরণ বিতরণ হাওরাঞ্চলের আঁধার পেরিয়ে জবিয়ান শরীফ উদ্দিনের বিসিএস জয় সুজন অমর সুজন প্রতীক সুজন প্রেরণা ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট প্রকল্পের উদ্বোধনী সিজারের জন্য ভর্তি, জটিলতা কাটিয়ে স্বাভাবিক প্রসব: বাঞ্ছারামপুরে মা-নবজাতক সুস্থ “পঞ্চম শ্রেণির ছাত্রী রশ্নি আক্তার আর নেই”

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ১১ জন নারী ছিনতাইকারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 26 Time View

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১ জন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সেলিনা বেগম-(৩৫), সাফিয়া বেগম-(৩০), সুলেমা বেগম-(৬২), আবুনী বেগম-(৬৫), শাহানা বেগম-(৩৫), লাকি আক্তার-(৩০), শাহানা বেগম-(৪৫), সাথি আক্তার-(২৩), আঁখি আক্তার-(২৩), রাহালা বেগম-(৫০) ও সুজনা আক্তার-(৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে উঠে মহিলাদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার ছিনতাই করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com