1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mosharraf1419@gmail.com : peoplesvoicebd :
November 16, 2026, 12:23 am
শিরোনামঃ
বাঞ্ছারামপুর দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিতর্ক বাঞ্ছারামপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি বিল্লাল-সম্পাদক জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওসির নামে শেখ হাসিনার জন্মদিনের কেক: তোলপাড়, নেপথ্যে কারা খুঁজছে পুলিশ বাঞ্ছারামপুর শিক্ষা অফিসারের রুম যদি ভাঙ্গাচোরা ফ্যান পড়ে আহত হয়, ১৩৯ টা স্কুলের অবস্থা কি? প্রশ্ন সচেতন মহলের ব্রাহ্মণবাড়িয়া আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন: ফায়ার সার্ভিস ও যুবদল নেতার সাহসিকতায় বড় ক্ষয়ক্ষতি রোধ বাঞ্ছারামপুর তিতাস নদী থেকে মুকবুলের মরদেহ উদ্ধার, হাত-পা বাঁধা ছিল লোহার এঙ্গেল বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ এর বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত ঢাকার সঙ্গে যোগাযোগে নতুন দিগন্ত, বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী “সাকি” বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন, সাংবাদিকদের ঐক্যের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

উপজেলা ভূমি অফিসের নাম ভাঙিয়ে প্রতারণা

মো. আবু সাইদ
  • Update Time : Thursday, July 2, 2026
  • 376 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র নামজারি ও জমাখারিজের নামে সেবাগ্রহীতাদের কাছ থেকে লাখ টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। সেবা গ্রহীতাগণ এধরণের প্রতারক চক্রের খপ্পরে পরে, না বুঝেই আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ছেন। এতে উপজেলা ভূমি অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হওয়ায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডির বিবরণ থেকে জানা যায়, সরকারি নিয়ম ও ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমান নামজারি ও জমাখারিজের সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। যেখানে আবেদন ফি ৭০ টাকা এবং অনুমোদন ফি ১১০০ টাকা অনলাইনে জমা দিতে হয়। সরাসরি নগদ অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। কিন্তু সম্প্রতি বিভিন্ন ইউনিয়নে সক্রিয় কিছু দালাল ও প্রতারক চক্র উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ভাঙিয়ে সাধারণ ভূমি সেবা প্রার্থীদের নামজারি অনুমোদন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক পর্যন্ত টাকা দাবি করছে।

সহকারী কমিশনার (ভূমি), বাঞ্ছারামপুর জনাব মো: রবিউল হাসান ভূঁইয়া জানান যে, “বাঞ্ছারামপুর উপজেলা ভূমি অফিস শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা সাথে নাগরিকদের ভূমি সেবা দিয়ে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ই-নামজারি ও জমাখারিজের সম্পূর্ণ প্রক্রিয়া এখন অনলাইনে সম্পন্ন হয়। এর বাইরে কোনো ধরনের নগদ অর্থ বা অতিরিক্ত অর্থ লেনদেনের প্রয়োজন নেই। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে একটি দালাল ও প্রতারক চক্র সাধারণ ভূমি সেবা প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে মর্মে আমরা জানতে পেরেছি, যা সম্পূর্ণ বেআইনি। এসকল প্রতারকদের সাথে ভূমি অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই। উপজেলার সকল জনগণকে জানাতে চাই, নামজারি সংক্রান্ত কাজে সরকারি ফি এর অতিরিক্ত একটি টাকা প্রদানেরও প্রয়োজন নেই। যদি কেউ নামজারি করিয়ে দেয়ার কথা বলে অতিরিক্ত টাকা দাবী করে তাহলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) বা উপজেলা ভূমি অফিসে জানানোর জন্য অনুরোধ করছি। ভূমি সেবা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি, প্রতারকদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে এধরণের প্রতারকদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com